আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৪ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৬ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও শুক্রবার। শুভ রং—হালকা নীল, ফিরোজা, মেরুন। শুভ রত্ন—গার্নেট, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি শামসুর রাহমান, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, অভিনেতা প্রমথেশ বড়ুয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের জিনিসটি উপহার দিন। নতুন প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে আপনার সাফল্যের টুপিতে নতুন পালক শোভা পেতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায় হবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। পরিবারের কারও রোগ মুক্তিতে আপনার মানসিক দুশ্চিন্তার অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মত-বিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া-নেওয়ার শুভসূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। পাওনা আদায়ে তৎপর হোন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পাওনা আদায় হবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কর্মস্থলে আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। জমি-জমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।