আ প না র রা শি ফ ল
আজ ২৫ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—সাদা, হালকা নীল, ক্রিম। শুভ রত্ন—ক্যাটস আই, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—পাবলো পিকাসো, কথাশিল্পী বেঞ্জামিন কনস্টান্ট, শবনম মুশতারী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায় হবে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কারও কারও জন্য দিনটি সৌভাগ্যের বার্তা বয়ে আনতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন— এ ক্ষেত্রে ভাগ্য আজ সহায় থাকবে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে।
প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ আপনাকে অন্যের সঙ্গে মানিয়ে চলতে হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ফেসবুকে কারও মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। আপনাকে অবাক করে দিয়ে ঘনিষ্ঠ সহকর্মী প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংসবাদ দিয়ে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শিল্পকলাধর্মী কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন— এ ক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে।