আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ অক্টোবর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং—নীল, আকাশি, মেরুন। শুভ রত্ন—ইন্দ্রনীলা, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—রেজা শাহ পাহলভী, শেরে বাংলা ফজলুল হক, সিরাজ শিকদার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনীতি থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। কর্মস্থলে কারও গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ কাজে বিঘ্ন ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। কর্মস্থলে প্রতিপক্ষের কূটচাল ব্যর্থ হবে। রাজনীতিতে দলের নেতা-কর্মীর কাছে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। বেকারদের কারও কারওর জন্য আজ সুখবর আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। পরিবারের কারও অসুস্থতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিকের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। মিডিয়াকর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে দর্শক-শ্রোতাকে তাক লাগিয়ে দিতে সক্ষম হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ কাউকে টাকা ধার দিয়ে বিপাকে পড়তে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া কারও কারও মনকে নাড়া দিতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ই-মেইল থেকে পাওয়া একাধিক প্রেমের প্রস্তাব আপনাকে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।