আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২ নভেম্বর। এই তারিখ জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—সবুজ, হালকা নীল, অফ হোয়াইট। শুভ রত্ন— ক্যাটস আই, রক্ত প্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—জ্যোতিষী ক্লিওপেট্টা, অভিনেতা বার্ট ল্যাংকাস্টার, সোহরাব মোদী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ শুভ। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত জয়ের মালা আপনার গলাতেই শোভা পাবে। রাজনীতি থেকে দূরে থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। ফেসবুক দেখুন—কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে আপনার প্রতি প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয জানা যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেস্বর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। কর্মস্থলে তথ্য বিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। ঘনিষ্ঠ সহকর্মীর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। ফেসবুকে মতবিনিময়ের মধ্য দিয়ে কারেও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায় হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ভুল-বোঝাবুঝির অবসান হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। বিদেশ যাত্রায় নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।