আ প না র রা শি ফ ল
আজ ৫ নভেম্বরর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বুধবার। শুভ রং— সবুজ, হালকা লাল, ম্যাজেন্টা। শুভ রত্ন— পান্না, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ফটোগ্রাফার সাধন রায়, আনোয়ারা সৈয়দ হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়—বরং কৌশলের আশ্রয় নিন। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগাতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। ঘনিষ্ঠ সহকর্মী হঠাৎ প্রেমের প্রস্তাব দিয়ে বসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আগের অসমাপ্ত কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। বৈদেশিক যোগাযোগ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীনের বন্ধুদের কেউ কেউ কর্মস্থলে আজ সুবর্ণ সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।