আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১০ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রোব ও মঙ্গলবার। শুভ রং—জলপাই সবুজ, হালকা বেগুনি, মেরুন। শুভ রত্ন—ওপাল, শ্বেত পোখরাজ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কবি অলিভার গোল্ডস্মিথ, অভিনেতা রিচার্ড বার্টন, দাউদ খান মজলিশ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কর্মস্থলে আজ কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমকার জন্য দিনটি বিশেষ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির সন্ধান পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ। জনসংযেগ ও প্রচারের কাজে সাফল্যে দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়—বরং কৌশলের আশ্রয় নিন। নতুন প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিলেও আজ তা দূর হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযেগিতা পাবেন। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ন্ত হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তো সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়—বরং কৌশলের আশ্রয় নিন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ের নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের সাফল্যের দেখা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।