আ প না র রা শি ফ ল
আজ ১২ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৯। গুরুত্বপূর্ণ দিন মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা হলুদ, ধূসর, গাঢ় সবুজ। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—পাখি বিশারদ সলিম আলী, সান ইয়াৎ সেন, কবি বেলাল চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক লেনদেন শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। ফেসবুকে মতবিনিময়ের মধ্য দিয়ে মন দেওয়া-নেওয়ার শুভ সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। ভালো লাগার মানুষটিকে প্রেমের প্রস্তাব দিয়েই দেখুন না—কথা দিচ্ছি, আজ আপনাকে হতাশ হতে হবে না। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে কারও সহযোগিতায় বড় ধরনের সাফল্য অর্জনের সম্ভাবনা আছে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পারিবারিক সমস্যার সমাধান হবে। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।