আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২০ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—লাল, মেরুন ও হালকা নীল। শুভ রত্ন—গার্নেট ও রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—রবার্ট কেনেচি, জ্যোতির্বিদ এডউইন পাওয়েল হাবল ও শাহরিয়ার কবির। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কেউ কেউ পুরস্কৃত হতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অপরিচিত কারও সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পাওনা আদায় হবে। জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায় অংশীদারের সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষার্থীদের কারও কারও শিক্ষাসফরের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য প্রেমের ব্যাপারে আপনাকে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় করতে গিয়ে রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক যোগাযোগ শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। রাজনৈতিক তৎপরতা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে অনুকূল সাড়া পেতে পারেন। পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া পেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।