আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৯ নভেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—জলপাই সবুজ, হালকা নীল, মেরুন। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত—চীনা সম্রাজ্ঞী তুজুশি, দীলিপ সোম, জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ান ডপলার। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পাওনা আদায়ে বল প্রয়োগ নয়, বরং কৌশলের আশ্রয় নিন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিয়ে যেতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। যৌথ কাজে সাফল্যের দেখা পাবেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রেমের শুভ সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক যোগাযোগ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। দূরের যাত্রা শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রায় সফল হবেন। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পাওনা আদায় হবে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।