আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রং—ম্যাজেন্টা, হালকা নীল, জলপাই সবুজ। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অধ্যাপক ম্যাক্সমুলার, ওয়ারেন হোস্টিংস, কবি শিকদার আমিনুল হক। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
মিথুন (২২ মে-২১ জুন)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা থেকে দূরে থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
কর্মস্থলে প্রতিপক্ষ আজ সক্রিয় থাকতে পারে। বেকারদের কারও কারও জন্য দিনটি শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
তুলার বন্ধুদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশল অবলম্বন করুন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। যাবতীয় কেনাকাটা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পরিবারের কারও রোগমুক্তিতে আপনার মানসিক অস্থিরতা দূর হতে পারে। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলা কিংবা সমাজকল্যাণমূলক কাজের জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে।