আ প না র রা শি ফ ল
আজ ৮ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শনিবার। শুভ রং—হালকা সবুজ, নীল, ধূসর। শুভ রত্ন—ইন্দ্রনীলা, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—মহীশূরের সুলতান হায়দর আলী, উদয় শঙ্কর, মোস্তফা জামান আব্বাসী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। পাওনা আদায়ে সফল হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উৎসাহিত করে তুলতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডে আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে অধস্তনদের নিয়ন্ত্রণে কুশলী হোন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বাস্থ্য ভালো যাবে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পাওনা আদায়ে তৎপর হোন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।