আ প না র রা শি ফ ল

আজ ১০ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রোববার। শুভ রং—সবুজের যেকোনো শেড, ধূসর, মেরুন। শুভ রত্ন—শ্বেত পোখরাজ, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—ইতিহাস বিশারদ যদুনাথ সরকার, সুরকার সমর দাস, কূটনীতিক আঁদ্রে ভিসনস্কি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে বসদের কেউ কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হবে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
সৃজনশীল পেশায় সুনাম বৃদ্ধি পাবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উৎসাহিত করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। বিভিন্ন পরীক্ষার ফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটবে। প্রেমের ঝোড়ো হাওয়া আপনার মনকে নাড়া দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হবে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রেমের শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায়ে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশল অবলম্বন করুন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।