আ প না র রা শি ফ ল

আজ ১২ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার। শুভ রং—আকাশি, হালকা সবুজ, মেরুন। শুভ রত্ন—গোল্ডেন টোপাজ, ফিরোজা। বিশিষ্ট ব্যক্তিত্ব—গায়ক ফ্রাঙ্ক সিনাত্রা, লেখক রকিব হাসান, এখলাস উদ্দীন আহমেদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বিভিন্ন পরীক্ষার ফল জেনে শিক্ষার্থীদের কেউ কেউ উৎফুল্ল হবেন। পাওনা আদায় হবে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের জানালায় কড়া নাড়তে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
মিডিয়া কর্মীদের কেউ কেউ চমকপ্রদ সংবাদ পরিবেশন করে দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। বাড়িতে আজ বিশিষ্ট মেহমানের আগমন ঘটতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। পাওনা আদায় হবে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের সূচনা হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। ফেসবুক দেখুন। কারও হেঁয়ালিপূর্ণ মন্তব্যের আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রেমের পরোক্ষ আহ্বান। রাজনৈতিক তৎপরতা শুভ।