আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধুন রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও শুক্রবার। শুভ রংম-আকাশি, হালকা সবুজ, ধূসর। শুভ রত্ন—অ্যাকুয়ামেরিন, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—স্থপতি গুস্তভ আইফেল, কবি বন্দে আলী মিয়া, আতিকুল হক চৌধুরী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিভিন্ন পরীক্ষার ফলাফল জেনে শিক্ষার্থীদের কারও কারও মুখে হাসি ফুটবে। আজ প্রেমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন)
কর্মস্থলে আগের জমে থাকা কাজগুলো আজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ব্যাপারে আজ কেউ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন। রাজনৈতিক তৎপরতা শুভ।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশল অবলম্বন করুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য সম্মাননা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে মন্দাভাব দূর হবে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ কারও প্রেমের প্রস্তাবে সাড়া দিতে হতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২৩ নভেম্বর)
কর্মস্থলে আজ সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতার অবসান হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।
ধনু (২৪ নভেম্বর-২১ ডিসেম্বর)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কোনো সুসংবাদ দিয়ে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সৃজনশীল কাজের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে প্রেমের শুভসূচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবসান হবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। যাবতীয় কেনা কাটায় লাভবান হবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। দূরের যাত্রা শুভ।