আ প না র রা শি ফ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনার রাশিফল
আপনার রাশিফল

আজ ১৬ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—হালকা নীল, ম্যাজেন্টা, ধূসর। শুভ রত্ন—পীত পোখরাজ, ক্যাটস আই। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী জেন অস্টিন, আর্থার সি. ক্লার্ক, জাদুশিল্পী আজরা জাবিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ কার্যকর হতে পারে। ভালো লাগার মানুষটি আজ ভালো বাসার মানুষে পরিণত হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষ গুজব ছড়িয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নিতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন)

সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেরেম ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।

কর্কট (২২ জুন-জুলাই)

কর্মস্থলে প্রতিপক্ষ আপনার কুশলী ভূমিকার কারণে হার মানতে বাধ্য হবে। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হতে পারেন। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক ফল পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আজ অন্যের মতামতকে প্রাধান্য দিতে হতে পারে। আর্থিক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে মতবিনিময় থেকে মন দেওয়া-নেওয়ার শুভসূচনা হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। প্রেমে ব্যর্থ হয়ে থাকলে আবারও চেষ্টা করুন। এক্ষেত্রে ভাগ্য আজ সুপ্রসন্ন থাকতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পাওনা আদায়ে বলপ্রয়োগ নয়, বরং কৌশল অবলম্বন করুন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। আর্থিক লেনদেন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে।
আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।