আ প না র রা শি ফ ল

আজ ২০ ডিসেম্বর। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৩। গুরুত্বপূর্ণ দিন সোম ও বৃহস্পতিবার। শুভ রং—জলপাই সবুজ, আকাশি, মেরুন। শুভ রত্ন—পীত পোখরাজ, মুক্তা। বিশিষ্ট ব্যক্তিত্ব—বদরুদ্দীন উমর, আলতাফ মাহমুদ, বিজ্ঞানী থমাস গ্রাহাম। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মস্থলে তথ্যবিভ্রাটের কারণে সাময়িক জটিলতা দেখা দিতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পরিবারের কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
সৃজনশীল কাজের প্রসারে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়িক প্রয়োজনে প্রতিপক্ষের সঙ্গে আপস করতে হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পাবেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ খণ্ডকালীন চাকরির খোঁজ পাবেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিন। প্রেমবিষয়ক জটিলতার অবসান হতে পারে। রাজনীতিতে প্রতিপক্ষের কূটকৌশল ব্যর্থ হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ করা নাড়তে পারে। দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। কর্মস্থলে বসদের কেউ কেউ আজ আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবেন। আজ কারও কারও মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।