আ.লীগ-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২টিতে আওয়ামী লীগ ও দুটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী চেয়ারম্যানেরা হলেন—হিঙ্গুলীতে ইফতেখার উদ্দিন, জোরারগঞ্জে মকসুদ আহমেদ চৌধুরী, ওসমানপুরে মোজাম্মেল হক, কাঠাছড়ায় নুরুল আনোয়ার, দুর্গাপুরে সাইফুল ইসলাম, মিরসরাই সদরে জাফর চৌধুরী, মিঠানালায় এস এম আবু তাহের, মগাদিয়ায় শাহিনুল কাদের চৌধুরী, খৈয়াছড়াতে জাহেদ ইকবাল চৌধুরী, মায়ানিতে কবির নিজামী, সাহেরখালীতে নুরুল মোস্তফা ও ধুমে তারেক ইছমত।বিএনপি-সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন—ইছাখালীতে নুরুল আবছার ও ওয়াহিদপুরে মো. সালাউদ্দীন।