প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার পদুয়া আঁধারমানিক পিডিসি উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৫ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম, নুরুল আলম, আবুল বশর, বদিউল আলম, কাঞ্চন নন্দী, জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আঁধারমানিক একটি অবহেলিত এলাকা। এখানে শিক্ষার হার বাড়ানোসহ এলাকার আর্থসামাজিক উন্নয়নে বিদ্যালয়টির এমপিওভুক্ত করা ও সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে।
সভা শেষে বিভিন্ন ইভেন্টে জয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাহাবুদ্দিন।