প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধকার মধ্যরাত্রি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঢাকার উদ্দেশে ছুটছে আমাদের বাস। সামনের দুটি আসনে আমার বাবা আর অসুস্থ মা। মায়ের গলায় তিন-তিনটি টিউমার। চট্টগ্রামের চিকিৎসক বলেছেন, অপারেশন ঝুঁকিপূর্ণ; তবে আবশ্যক।
মাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে দেশের সেরা বিশেষজ্ঞের কাছে। বাবা তাঁর সামর্থ্যের সবটুকু দিয়ে সহধর্মিণীকে সুস্থ করার চেষ্টা করছেন।
মা এখন ঘুমাচ্ছেন। মাথাটা বাবার কাঁধে। এই কাঁধে ভর করেই তো মা কাটিয়েছেন ২৮টি বছর!
মায়ের নিষ্পাপ, স্নিগ্ধ আর নিশ্চিন্ত মুখ দেখে মনে হয় যেন তাঁর কিছুই হয়নি।
বাসের জানালা দিয়ে আসা বৃষ্টিতে মায়ের মুখটা ভিজে ওঠে। বাবা জানালা বন্ধ করতেই মায়ের ঘুম ভেঙে যায়।
বাইরে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টির দিকে তাকাতেই আমার চোখ কেমন ঝাপসা হয়ে আসে।
্রশুভাশীষ শর্মা
চট্টগ্রাম