আঁন্দ্রে গেইমের সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঁন্দ্রে গেইম। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের এই পদার্থবিদ ২০০০ সালে চুম্বক ব্যবহার করে একটি জীবন্ত ব্যাঙকে শূন্যে ভাসিয়ে রেখে ইগ নোবেল পুরস্কার জিতেছিলেন। সেই আঁন্দ্রে গেইম পদার্থে ২০১০ সালে সত্যিকারের নোবেলও জিতে নিয়েছেন। তিনিই একমাত্র এবং প্রথম এই কৃতিত্বের অধিকারী। কয়েক দিন আগে নোবেল পুরস্কার কমিটির প্রধান সম্পাদক অ্যাডাম স্মিথকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। নিচে ওই সাক্ষাৎকারের শেষাংশটি (এবং সেটির ইগ নোবেলীয় সংস্করণ) পড়ুন—অ্যাডাম স্মিথ: ধন্যবাদ। সাক্ষাৎকারটি শেষ করতে চাইছি একটি প্রশ্ন দিয়ে। আর তা হলো, আমার জানা মতে, আপনিই একমাত্র কীর্তিমান, যিনি একাধারে ইগ নোবেল এবং নোবেল—এই দুটি পুরস্কারই জিতেছেন। আপনার কি কোনো পরিকল্পনা...আঁন্দ্রে গেইম: আমার জানা মতেও ঠিক তা-ই, আমিই একমাত্র দুই নোবেলজয়ী!অ্যাডাম স্মিথ: তো, ওই পুরস্কার দুটি আপনার অফিসে সাজিয়ে রাখার কোনো পরিকল্পনা আছে কি?আঁন্দ্রে গেইম: আহ্, ইগ নোবেল পুরস্কার...হ্যাঁ, আমার অফিসে ইগ নোবেল পুরস্কারটি আছে। তা দেখতে সুন্দরও বটে। বিশেষভাবে বলছি, আমি ইগ নোবেল পুরস্কারের জন্য গর্বিত। তবে শুধু ইগ নোবেল একটি পুরস্কার বলে নয়, এই পুরস্কারটি দেওয়া হয় একটা সূক্ষ্ম কৌতুক এবং রসবোধসম্পন্ন প্রতিষ্ঠান থেকে। উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই পুরস্কার মানুষকে প্রাণ খুলে হাসাতে পারে। এবং আমার আবিষ্কারের পেছনে সেটাই ছিল বড় উদ্দেশ্য বা টোটকা। আর নোবেল পুরস্কারের বেলায় যা বলব, তা হলো, এটা অবশ্যই যে, তুমি যদি আমাকে প্রস্তাব দাও, আমি নোবেল পুরস্কার ফেলে দিতে মোটেও কুণ্ঠিত হব না।অ্যাডাম স্মিথ: হ্যাঁ, আপনার কথা অনেকাংশেই ঠিক।আঁন্দ্রে গেইম: তবে ইগ নোবেল দেওয়ার কয়েক সপ্তাহ আগে আমাকে জিজ্ঞেস করা হয়, পুরস্কারটি নেব কি না। তখন তা বেশ ভাবনায় ফেলে দিয়েছিল। ইগ নোবেল নেব কি না! বলা বাহুল্য, শেষতক তা নিয়েছিলাম। তাই বলতে পারি, ইগ নোবেলকে হেলাফেলার চোখে না দেখে এবং তা গ্রহণ করে আমি ধন্য।অ্যাডাম স্মিথ: দেখে-শুনে যা মনে হচ্ছে, ইগ নোবেল নেওয়া আপনার জন্য ক্ষতিকর কিছু হয়নি শেষমেশ, অন্তত হিতে বিপরীত তো হয়ইনি।আঁন্দ্রে গেইম: হ্যাঁ, অবশ্যই। আর ইগ নোবেলের কারণেই তো আমার অজানা অধ্যায় সবার সামনে খোলাসা হলো।অ্যাডাম স্মিথ: হ্যাঁ, তা তো বটেই। অনেক ধন্যবাদ আপনাকে...আঁন্দ্রে গেইম: তোমাকেও ধন্যবাদ।