আই কিউ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. পাশাপাশি তিনটি দিনের নাম বলুন তো, যেখানে বুধবার, শনিবার ও সোমবার থাকবে না?২. ৩০-কে অর্ধেক দিয়ে ভাগ করুন এবং ভাগফলের সঙ্গে ১০ যোগ করুন। কত হলো?৩. নিচের সব কটি বক্তব্যের একটিও যদি সত্যি না হয়, তাহলে পাত্রটি আসলে কে ভেঙেছে?স্বচ্ছ: পাত্রটি স্বর্ণা ভেঙেছে।জিসান: স্বচ্ছই বলবে, কে ভেঙেছে পাত্রটি।শাহেদ: স্বচ্ছ, জিসান ও আমি, আমরা কেউ ভাঙিনি।রাফি: অন্যদের কথা জানি না, আমি ভাঙিনি।তামি: জিসান ও শাহেদ ভাঙেনি, স্বচ্ছ ভেঙেছে।অপু: আমি ভেঙেছি, জিসান নির্দোষ।৪. একজন মহিলা একটি উঁচু বিল্ডিংয়ের ছাদের একপাশে চলে আসেন। নিচে লোকজন তাঁকে দেখছিল। একসময় তিনি বিল্ডিং থেকে লাফও দিলেন। কয়েক তলা পড়ার পরও তিনি একটু হতাহত হননি। তাঁর সঙ্গে নরম কিছু ছিল না কিংবা তিনি প্যারাসুটও ব্যবহার করেননি। কীভাবে? ৫. এক ভদ্রলোক রাতে জরুরি কাজের জন্য বাইরে যায়। সে বাইরে ছিল প্রায় ঘণ্টাখানেক। কয়েক মাইল ঘুরে নিজের বাসায় এসে দেখে সে মাত্র পাঁচ মিনিট বাইরে ছিল। কীভাবে সম্ভব? উল্লেখ্য, ঘড়িতে কোনো সমস্যা ছিল না। ৬. এক টোকাইয়ের খুব কোল্ড ড্রিংকস খেতে ইচ্ছে করছিল। সে সময় কোল্ড ড্রিংকস কোম্পানির একটা অফার চলছিল এ রকম, প্রতি পাঁচটি খালি ক্যান জমা দিলে একটা নতুন কোল্ড ড্রিংকস ফ্রি দেওয়া হবে। ছেলেটি সারা দিনে সর্বমোট ২৫টি খালি ক্যান কুড়িয়ে পায়। তাহলে সে মোট কতটি কোল্ড ড্রিংকস পান করতে পারবে?৭. রোহান জেলি খুব পছন্দ করে। সে চিপস পছন্দ করে কিন্তু চানাচুর তার অপছন্দ। তার ঠান্ডার একটু সমস্যা আছে। মুরগির যেকোনো কিছুই তার খুব পছন্দ। বোতলজাত পানির চেয়ে ফ্রেশ জিনিস তার বেশি পছন্দ। তাহলে নিচের কোনটা সে কোনোভাবেই খাবে না?ক. চিকেন ফ্রাই খ. স্যুপ গ. অরেঞ্জ ঘ. ডাব ঙ. চেরি চ. ফ্রেঞ্চ ফ্রাই।