আই কিউ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. একজন রাজা তাঁর রানিকে সব সময় সাতটা দরজার ভেতরে বন্দী অবস্থায় রাখতেন। প্রতিটি দরজায় একজন করে প্রহরী ছিল, যাতে কেউ রানির কাছে পৌঁছাতে না পারে এবং রানিও রাজার অনুমতি ছাড়া বাইরে যেতে না পারেন। কিন্তু একদিন রাজার খুব লেবুর শরবত খেতে ইচ্ছে করে কিন্তু ওই সময় রাজপ্রাসাদে কোনো কাজের লোক ছিল না। তাই রানি বাইরে যাওয়ার জন্য রাজার অনুমতি পান। কিন্তু দরজার প্রহরীরা তাঁকে বাধা দেয়। রানি তাদের প্রত্যেককে এই বলে খুশি করেন যে সে যতটা লেবু আনবে, তার অর্ধেক তাকে দেবে। এভাবে সাতজন প্রহরী তাঁকে বাইরে যাওয়ার অনুমতি দেয়। প্রত্যেক প্রহরীকে অর্ধেক লেবু দিয়ে রানি লেবু নিয়ে রাজার কাছে গিয়ে দেখেন তাঁর কাছে অর্ধেক লেবু অবশিষ্ট আছে। বলুন তো, রানি গাছ থেকে সর্বমোট কয়টি লেবু পেরেছিলেন?২. যদি সানি আয়নার সামনে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে ডান কান ধরে, তাহলে সে আয়নার ভেতর কী দেখবে?৩. ফাহিমের দাদির ছেলে ফাহিমের মেয়ের কী হবে?৪. ০ থেকে ১০০ পর্যন্ত গুনলে কয়টি ৬ পাওয়া যাবে?৫. নিচের কোন প্রাণীটি বাকিগুলোর মতো নয়?৬..যত কম দেখবেন, তত বেশি দেখা যাবে। জিনিসটা কী?গত সংখ্যার উত্তর১. গতকাল, আজ ও আগামীকাল।২. ৭০।৩. রাফি৪. তাঁর কোমরে দড়ি বাঁধা ছিল। ৫. লোকটা যখন বাইরে যায়, তখন দিনের আলো সংরক্ষণের সময় চলছিল এবং ওই দিনই আগের সময় অনুযায়ী চলার নিয়ম চালু হয় বলে তাঁর স্ত্রী রাত ১২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আগের সময়ে নিয়ে আসে। ৬. ছয়টি। ২৫টির জন্য পাঁচটি এবং নতুন পাঁচটির ক্যান জমা দিয়ে আরও একটি। ৭. চেরি। কারণ, রোহানের পছন্দের মধ্যে চেরি দিয়ে খাওয়ার মতো কিছুই নেই।এবারের প্রশ্নের উত্তর আগামী সংখ্যায়