আই-জিনিয়াস মাস্টার ব্লগ
প্রিয় বন্ধুরা,আশা করি, তোমরা সবাই ভালো আছ। সারা দেশ থেকে তোমাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আজ গর্বের সঙ্গে বলতে পারি যে, আমরা এমন ১০২ জন মানুষ তৈরি করতে পেরেছি, যারা কিনা যেকোনো জায়গায় যেকোনো সময় ইন্টারনেটের খুঁটিনাটি বিষয়গুলো বলতে পারে ও দেখাতে পারে। এটা খুব একটা সহজ কিছু না, এটার জন্য প্রয়োজন মেধা, প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রমের।তোমরা সবাই এটা প্রমাণ করেছ যে তোমরাই ভবিষ্যতের উপযুক্ত কান্ডারি।আই-জিনিয়াস অনুষ্ঠানের যেসব ছবি, লেখা, ভিডিও রয়েছে তোমাদের, সেগুলো আমাদের কাছে পাঠাতে পারো। আমরা সেগুলো সামনের দিনগুলোতে সঠিক জায়গায় প্রকাশ করার চেষ্টা করব।যেসব বন্ধু এখনো ইন্টারনেট সম্পর্কে জানো না, তারা আসলে বুঝতেই পারছ না ইন্টারনেটের বিশাল দুনিয়ায় তোমার জন্য কত কিছু যে অপেক্ষা করে আছে... যখনই তোমার উচ্চশিক্ষা শুরু হবে, তখন ইন্টারনেটই হবে তোমার আসল বন্ধু। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগের আসল মাধ্যমই হবে ইন্টারনেট। শিক্ষকদের কাছ থেকে অ্যাসাইনমেন্টটাও আসবে ই-মেইলে। আর হোমওয়ার্কের জন্য অনেক সময় পার করতে হবে ইন্টারনেট ব্রাউজ করেই। অতএব, আগে থেকেই প্রস্তুত থাকা ভালো। এখনই হলো সেরা সময় ইন্টারনেটের অসীম ক্ষমতার সঙ্গে হাত মিলিয়ে সুন্দর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার।ইন্টারনেটের ব্যাপারে আরও বেশি জানতে চাইলে আসন্ন ‘ইন্টারনেট উৎসব’-এর জন্য প্রস্তুত হও।—আই-জিনিয়াস মাস্টার