আই-জিনিয়াস মাস্টার ব্লগ
বন্ধুরা,এ বছরের ইন্টারনেট উৎসব নিয়ে আমরা খুবই ব্যস্ত সময় পার করছি। এই উৎসব সফল করার জন্য গ্রামীণফোন আর প্রথম আলোর শতাধিক কর্মপ্রাণ মানুষ কাজ করছেন। তাঁদের সঙ্গে আছে গত বছরের ১০২ জন আই জিনিয়াস।তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যখন এই উৎসব আসবে, তোমরা দেখবে অনেকগুলো বিশ্বমানের ব্র্যান্ড যুক্ত হচ্ছে এবার।গতবারের মতো এবারও আমরা একজন আই জিনিয়াস গ্র্যান্ডমাস্টারকে পাব। তুমিও হতে পারো সেই একজন। এ জন্য প্রথমেই তোমাকে উৎসবে অংশ নেওয়ার নিয়ম জেনে নিতে হবে। অংশ নেওয়ার দুটি পদ্ধতি হলো:১. তোমার শিক্ষক তোমাকে মনোনয়ন দিতে পারেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে।২. তুমি অন স্পট রাউন্ডে খুব কম সময়ের মধ্যে সঠিক উত্তর দিয়ে মূলপর্বে অংশগ্রহণের সুযোগ করে নিতে পারো।একটা কথা তোমাদের বলে রাখি, এবারের প্রশ্ন গতবারের তুলনায় অনেক বেশি কঠিন হবে। তাই আর দেরি না করে এখনই তৈরি হতে শুরু করো, যেন তিন মিনিটের কম সময়ে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো। এ জন্য একটা প্রশ্নপত্র তৈরি করো। আমার পরামর্শ হলো, এখন থেকেই খুব সতর্কতার সঙ্গে মোবাইল ইন্টারনেট ব্রাউজ করা শুরু করো। নিজে নিজেই প্রশ্নপত্র তৈরি করো এবং স্টপওয়াচের দিকে লক্ষ রাখো এটা জানার জন্য যে ঠিক সময়ে উত্তরগুলো দিতে পারছ কি না। এবার প্রতিযোগিতায় যে জয়ী হবে, তার জন্য চমক তো থাকলই; তবে এটুকু বলতে পারি, আই জিনিয়াস গ্র্যান্ডমাস্টার ২০১২ হবে তরুণদের আইকন।এখনকার মতো বিদায় নিচ্ছি।আই জিনিয়াস মাস্টার