আই-জিনিয়াস মাস্টার ব্লগ
বন্ধুরা,আরও দারুণ কিছু সময় পার হয়ে গেল—পুরো এক মাস। তোমাদের স্কুল আর কলেজে আমরা ২৭০টি আই ক্যাম্প করেছি। আর এই বিশাল কাজটি করেছি আই-জিনিয়াসদের সহায়তায়। অভিনন্দন, আই-জিনিয়াসদের! তোমরা আগামী প্রজন্মকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত করেছ। এখন প্রস্তুত হও এ বছরের উৎসবের জন্য। ঈদের পরপরই আমরা শুরু করতে যাচ্ছি ইন্টারনেট উৎসব ২০১২। তোমার আশপাশে যেখানেই ইন্টারনেট উৎসব হোক, তুমি অবশ্যই অংশ নেবে। আমি তোমাদের নিশ্চিত করতে পারি, এটা তোমার জীবনের একটা সেরা অভিজ্ঞতা হবে। আমরা দেখাব ইন্টারনেট কীভাবে তোমার শিক্ষার জগৎটাকে বদলে দিতে পারে, যোগাযোগের পুরোনো ধারণা পাল্টে দিতে পারে। আই-জিনিয়াস হতে পারাটা অনেক মজারও। ঢাকায় আই কনফারেন্স গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নিয়ে তুমি বুঝবে এটা তোমার জীবনের একটি অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।এখন তোমাকে যা করতে হবে তা হলো, দ্রুত ব্রাউজিংয়ের দক্ষতা অর্জন করা। আর ওয়েব থেকে তথ্য সংগ্রহ করায় পারদর্শী হওয়া।সেপ্টেম্বরে দেখা হবে তোমাদের সঙ্গে।শুভকামনা তোমাদের জন্য।—আই-জিনিয়াস মাস্টার