আই-জেন ২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ এপ্রিল আই-জেন প্রস্তুতি বৈঠকে বন্ধুরা
৯ এপ্রিল আই-জেন প্রস্তুতি বৈঠকে বন্ধুরা

দেশজুড়ে দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫।
এ উপলক্ষে গত বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে প্রথম ধাপে ৩৪টি জেলার বন্ধুসভার ৬৮ জন সদস্যকে নিয়ে প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অনুষ্ঠানের নানা দিক এবং কীভাবে কী করতে হবে—প্রতিটি বিষয় আলোচনা করা হয়। প্রস্তুতি কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ স্পেশালিস্ট খান এ ও এইচ সায়ন, স্পেশালিস্ট মো. জিয়াউর রহমান, নির্বাহী উম্মে সালমা আনিসা, মো. ইরানুল কবির ও মো. ফারুক ফয়সাল।
আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, সাইদুজ্জামান ও ব্র্যান্ড বিভাগের সহকারী ব্যবস্থাপক এ বি এম জাবেদ সুলতান।
কর্মশালা শেষে বিকেলে শুরু হয় বন্ধুসভার সাংগঠনিক বৈঠক। বৈঠকে বন্ধুসভার সামগ্রিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি। আলোচনা শেষ হয় বন্ধুসভার সদস্য দেবলীনা সুরের গানের মাধ্যমে।