আই-বাব্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ঘটনা। একদিন বিকেলে বসে চা খাচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম বন্ধু ইমরান ফোন করেছে। ফোন রিসিভ করতেই ইমরান আমাকে বলল, ‘কেমন আছ?’ আমি বললাম, ‘ভালো আছি। তুমি কেমন আছ?’ ও এ কথার উত্তর না দিয়েই বলল, ‘কী করছ?’ আমি বললাম, ‘চা খাচ্ছি।’ কিন্তু ও আমার কথা না শুনেই ওর কথাগুলো একসঙ্গে বলে ফোন রেখে দিল। আমি তো হতবাক, ও কেন এমন করল বুঝলাম না। তাই আমি ওকে ফোন করে বললাম, ‘কী ব্যাপার, এত অসামাজিক হয়েছ কবে? একা একা বকবক করলে, আমাকে তো কথাই বলতে দিলে না।’ ও আমার কথা শুনে হাসতে লাগল আর যা বলল, তা শুনে বেকুব হয়ে গেলাম। ও বলল, ‘আমি তো তোমাকে ফোন করিনি, আই-বাব্ল পাঠিয়েছি।’ আসলে আমি আই-বাব্ল ব্যাপারটা তখন বুঝতাম না। কারণ ওই বছরই আই-বাব্ল চালু হয়েছে এবং ইমরানই আমাকে প্রথম আই-বাব্ল পাঠিয়েছে।’ পল্লবী, মিরপুর, ঢাকা।