আইআইইউসিতে আন্তর্জাতিক সম্মেলন কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) আয়োজনে আগামীকাল ২৮ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘ইনোভেশন ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম। সম্মেলনে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ১৮টি দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি।