আইআইইউসির পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইআইইউসির শিক্ষার্থীদের পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম
আইআইইউসির শিক্ষার্থীদের পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের পরিচিতি সভা ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিভিশন আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম আজহারুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য দেন, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান উল্লাহ ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান কাজী দ্বীন মুহাম্মদ। মুনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মো. দেলাওয়ার হোসাইন, শরিয়া অনুষদের ডিন গিয়াসউদ্দীন হাফিজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ফরিদ আহমদ সোবহানী প্রমুখ। বিজ্ঞপ্তি