আইইউবি ক্যাম্পাসে প্রোগ্রামিং বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে ১৭ নভেম্বর থেকে তিন দিনব্যাপী কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাব, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্ট (সিটিডি) এর আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন এনায়েত হোসেইন। এতে অংশ নেন চুয়েট, আইইউবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মশালায় ওয়েব ডেভেলপিং টুলস—পিএইচপি বেসিক, ফাংশনালিটি, এমওয়াইএসকিউএল ডেটাবেইস, এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে ধারণা এবং কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক এমরান হারুন, সৌমিত্র পালিত এবং আইইউবি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সদস্য সজীব উল্ল্যাহ। এতে বক্তারা বলেন, ‘বর্তমান এবং আগামী বিশ্বে কম্পিউটারবিষয়ক জ্ঞানের ওপর ভিত্তি করে বিশাল একটি চাকরির বাজার গড়ে উঠেছে। এ ক্ষেত্রে অনেক সুযোগ থাকলেও যথাযথ কারিগরি জ্ঞানের অভাবের কারণে আউটসোর্সিংয়ের বিশ্ববাজারে বাংলাদেশ আশানুরূপ সাফল্য পাচ্ছে না। বেকারত্বমুক্ত স্বনির্ভর ভবিষ্যৎ গড়তে হলে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। শুভেচ্ছা স্মারক দেওয়া হয় কর্মশালার পরিচালক এনায়েত হোসাইনকে। নিজস্ব প্রতিবেদক