আইএসও সনদ পাওয়ায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ প্রক্রিয়াকরণ, বিক্রি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স আন্তর্জাতিক মান সনদ (আইএসও:৯০০) পাওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খাতুনগঞ্জ শাখা। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ৩১ মার্চ অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যাংকের কর্মকর্তা মুহাম্মদ এয়াকুব আলী, মো. মফিজুর রহমান, মো. শাব্বির, আবদুল আজিম প্রমুখ। বক্তারা বলেন, সততা, মেধা ও যোগ্যতা থাকলে যেকোনো পণ্য এবং প্রতিষ্ঠান দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। সভাশেষে আমিরুল ইসলাম আশরাফ হোসেন মাসুদের হাতে ক্রেস্ট তুলে দেন।বিজ্ঞপ্তি।