আইএসও সনদ পেয়েছে ইকুইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড সম্প্রতি আইএসও ৯০০১:২০০৮ কোয়ালিটি ম্যানেজমেন্ট সনদ অর্জন করেছে। এ সনদ ইকুইটির দেওয়া সেবাসমূহের সার্বক্ষণিক তদারকি এবং মানোন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতি বলে কর্তৃপক্ষ মনে করে।এ উপলক্ষে সম্প্রতি নগরের স্থানীয় একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) আয়োজিত অনুষ্ঠানে ব্যুরো অব ভেরিটাস বাংলাদেশের পরিচালক গোলাম কিবরিয়া ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হকের কাছে আইএসও সনদ তুলে দেন। অনুষ্ঠানে ইকুইটির চেয়ারম্যান মইনুল ইসলাম মাহমুদ, পরিচালক মাহফুজুল হকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।