আইকিউ বুস্টার ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসে বসে সময় কাটছে না। ধাঁধার খেলা খেললে কেমন হয়। নাহ, ধাঁধা খুঁজে খুঁজে ধাঁধা বের করতে হবে না। স্মার্টফোনে নামিয়ে নিন আইকিউ বুস্টার অ্যাপলিকেশনটি। এতে আছে প্রায় এক হাজার ২০০ প্রশ্ন। সহজ, মাঝারি, কঠিন এই তিনটি লেভেলের যেকোনো নির্বাচন করে খেলতে পারবেন এই মজার খেলা।যেমন একটি প্রশ্নে নমুনা দেখুন। পাশের লোকটির পরিচয় করিয়ে দিতে গিয়ে একজন নারী বললেন, ‘তাঁর স্ত্রী আমার মায়ের একমাত্র কন্যাসন্তান।’ তাহলে লোকটির সঙ্গে সেই নারীর সম্পর্ক কী। ভাবি, স্ত্রী, খালা, কোনোটিই নয়। বেছে নিন সঠিক উত্তর। এভাবে পর পর প্রশ্নে উত্তর দিয়ে যান।জিআরই, জিম্যাট পরীক্ষা, চাকরির সাক্ষাৎকারের জন্যও এই প্রশ্নগুলো কাজে লাগতে পারে।আকার: ৩ মেগাবাইট। নামানোর ঠিকানা: http://goo.gl/x3ctx5ডটকম প্রতিবেদক