আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে ফেনী সদর চ্যাম্পিয়ন
আইজিপি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) কাপ জাতীয় যুব কাবাডিতে ফেনী সদর উপজেলা জেলার পর্যায়ের শিরোপা জিতেছে। ৩ ডিসেম্বর বিকেলে ফেনীর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে সোনাগাজী উপজেলা যুব কাবাডি দলকে পরাজিত করে ফেনী সদর উপজেলা যুব কাবাডি দল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী। পুলিশ সুপার রেজাউল হকের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সুফিয়ান।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক (ওসি), জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ ক্রীড়ামোদী দর্শকেরা উপস্থিত ছিলেন। খেলা শেষে উপস্থিত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।