আইটি ওয়ার্ল্ডের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইটি ওয়ার্ল্ড তাদের বিভিন্ন কোর্সে ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক মো. শাহজাহান জানান, ‘আমরা বিভিন্ন কোর্সে ছাড় দিচ্ছি ৫০ শতাংশ হারে।’ সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত এ প্রতিষ্ঠান ব্যাংকারদের জন্য একটি বিশেষ কোর্স চালু করেছে। এ ছাড়া এখানে অনলাইনে আয়, কম্পিউটার অফিস, ইন্টারনেট, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং ও গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রশিক্ষণ নেওয়ার সুবিধা রয়েছে। নগরের চৌমুহনী সাধারণ বীমা ভবনের তৃতীয় তলায় আইটি ওয়ার্ল্ডের কার্যালয়ে এসব কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে বর্তমানে ৫০টি আসন রয়েছে। আর আসন খালি থাকা সাপেক্ষে বিভিন্ন কোর্সে ছাড় কার্যকর হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। আইটি ওয়ার্ল্ডে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবীদের বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাঁচটি ব্যাচে প্রশিক্ষণ চলে। চাকরিজীবী ও যেকোনো পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়।বিস্তারিত ফোনে (০১৯৩৭ ৬৯৪২৮৩, ০১৬৭৪ ৬০৯৯০৬) জানা যাবে। অনলাইন আয়ের ওপর কর্মশালা: আইটি ওয়ার্ল্ড ২৮ মার্চ পূর্ব নাসিরাবাদ লর্ডস ইন হোটেল মিলনায়তনে অনলাইনে আয়ের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আগ্রহীদের নিন্ধনের জন্য ফোনে (০১৮১১ ৬০৯৯০৬) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক