আইডিএসবির জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভেয়ারস বাংলাদেশ (আইডিএসবি) চট্টগ্রাম জেলা শাখার জরুরি সভা ২০ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. নাজমূল হাছান। বক্তব্য দেন নগর ভূমি কার্যালয়ের জরিপকারী আবদুল মোমিন পারভেজ, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ দীপ প্রমুখ। বক্তারা জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং অন্য দাবি-দাওয়া পূরণে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি।