আইডিয়াল কলেজে নবীনবরণ
চিটাগাং আইডিয়াল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ এবং এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৯ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
চিটাগাং আইডিয়াল হাইস্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এ কে মাহমুদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেন চিটাগাং আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মনজারে খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চিটাগাং আইডিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি এ কে এম ফজলুল হক, চিটাগাং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আমেনা শাহীন, ট্রাস্টি মোমিনুল হক, চিটাগাং আইডিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ইউছুফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মুহাম্মদ সৈয়দুল আলম। বিজ্ঞপ্তি।