আইডিয়াল স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং আইডিয়াল স্কুল ও কলেজের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে ২৪ ফেব্রুয়ারি। দামপাড়া পুলিশ লাইন আরসিডি মাঠে ২৩ ফেব্রুয়ারি একে মাহমুদুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানজার-ই-খোরশেদ আলম, অধ্যক্ষ আমেনা শাহীন, একেএম ফজলুল হক প্রমুখ। আজ বিকেল তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান মুহম্মদ আবু জাফর। বিজ্ঞপ্তি।