আইন অনুষদে দিনব্যাপী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কে খান আইন অনুষদ মিলনায়তনে গত রোববার ‘ল রিফর্ম ইন বাংলাদেশ: রুল অব ল কমিশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক। কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য এম শাহ আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন বিভাগের সভাপতি নির্মল কুমার সাহা, সহযোগী অধ্যাপক সিফাত শারমিন, রকিবা নবী, সহকারী অধ্যাপক আসমা বিনতে শফিক প্রমুখ। কর্মশালায় আইন বিভাগের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।