আইন ও অধিকার সংস্থার আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও অধিকার সংস্থা সম্প্রতি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনের মোমিন রোড কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। উত্তম কুমার দত্তের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম, দিদারুল আলম চৌধুরী, শংকর প্রসাদ দে, সফিউল আলম, চন্দন বিশ্বাস, চন্দন তালুকদার প্রমুখ। বক্তারা মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী ও পেশাজীবীদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে সংগঠনের উদ্যোগে নগরে শোভাযাত্রা বের করা হয়। বিজ্ঞপ্তি।