প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮৭৩ সালের জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন বাতিল করে ২০০৪ সালে একটি আইন করা হয়। এটি কার্যকর হয়েছে ২০০৬ সালের জুলাই থেকে। বর্তমানে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইনটির সংশোধন এবং পাঁচটি বিধিমালাকে এক করে একটি বিধিমালা করার প্রক্রিয়া চলছে। আইনের সংশোধিত প্রস্তাব মন্ত্রিপরিষদ সভা নীতিগত অনুমোদন দিয়েছে।সংশোধিত আইনে আইন অমান্যকারীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অথবা এক বছরের বেশি সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে। এ ছাড়া বিধি অমান্যকারী নিবন্ধক বা সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভাগীয় মামলার সম্মুখীন হবেন। এ ছাড়া বর্তমানে নিবন্ধক কোনো ভুল করলে তা কে সংশোধন করবে, তা সুনির্দিষ্ট করা ছিল না। বর্তমানে সংশোধনীতে ভুল তথ্য সংশোধনসহ তদারকির জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।