আইন সহায়তা দিবসে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে ফেনীতে আইনগত সহায়তা প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। গত ২৮ এপ্রিল শহরের একটি গণমিলনায়তনে ফেনী জেলা ও দায়রা জজ এ কে এম আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল আরিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, জেলা কারাগারের সুপার সুরাইয়া আক্তার, আইনজীবী সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ। এর আগে সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।