আইনজীবী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
দেশব্যাপী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়ের মঠ-মন্দির ভাঙচুর, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এক সভা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
আদালত ভবনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সহসভাপতি উত্তম কুমার দত্তের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অ্যাডভোকেট কানু রাম শর্মা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী, নিরঞ্জন কুমার চৌধুরী, সুকোমল ভট্টাচার্য্য, দীপক কুমার দত্ত, অপূর্ব চরণ দাশ, অর্পণ পাল, দীশু কান্তি দাশ, উত্তম রায় প্রমুখ।
সভায় বক্তারা নির্বাচনের আগে ও পরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এ ছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আগামী ১ জানুয়ারি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও ২ জানুয়ারি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।