আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে নজরুল ছিলেন নিঃস্বার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ও আইনজীবী নজরুল ইসলামের শোকসভায় বক্তারা বলেছেন, একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী হিসেবে নজরুল ইসলাম ছিলেন ত্যাগী, নিঃস্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন মানুষ। পেশাকে তিনি সেবার মাধ্যম হিসেবে নিয়েছিলেন। ২৪ অক্টোবর বিকেলে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের চেয়ারপারসন কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য মাহবুব উদ্দিন আহমদ। অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাশেম, জিনবোধি ভিক্ষু, ইন্দ্রজিৎ কুণ্ড, মহানগর হাকিম মাহবুবুর রহমান, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন খান, বিশেষ সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ, রেখা আলম, সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম প্রমুখ। মিলি চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন যীশুকৃষ্ণ রক্ষিত। শোক প্রস্তাব পাঠ করেন সাংবাদিক মুহাম্মদ শামসুল হক। বিজ্ঞপ্তি।