আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে মহাজোট-সমর্থিত প্রার্থীরা সভাপতিসহ সাতটি পদে এবং ১৮ দলীয় জোট-সমর্থিত প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেছেন।জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, গত শনিবার ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহাজোট-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ সাতটি পদে জয়লাভ করে। তাঁরা হলেন: মফিজুর রহমান সভাপতি, হাসান মাহমুদ সহসভাপতি, মো. আলাউদ্দিন আল আজাদ যুগ্ম সম্পাদক, জামাল উদ্দিন কোষাধ্যক্ষ, কাজী বুলবুল আহম্মদ, মো. ফয়েজুর রহমান ও মো. নুরুল হক সদস্য এবং ১৮ দলীয় জোট-সমর্থিত আইনজীবী সমমনা পরিষদের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়লাভ করেন। তাঁরা হলেন: নুরুল আমিন খান সাধারণ সম্পাদক, রবিউল হক ভূঁঞা সহসভাপতি, মো. মীর মোশাররফ হোসেন সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক, মিজানুর রহমান শরীফ অডিটর, মো. মনির উদ্দিন মিনু লাইব্রেরি সম্পাদক, সদস্য পদে মাঈন উদ্দিন, এমদাদ হোসেন ও নুরুল ইসলাম।নির্বাচনে আইনজীবী অধিকার রক্ষা পরিষদ নামে আরও একটি প্যানেল অংশগ্রহণ করে। তবে তারা কোনো আসনে জিততে পারেনি।