আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ৭১–এর সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
সংগঠনের সাধারণ সম্পাদিকা শামীমা হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুদ্দিন খালেদ। বক্তব্য দেন হারুন-অর-রশিদ, কাজী গোলাম সারোয়ার, হাসানুল করিম, সালমা জাহান, ফিরোজ খান, ঝর্ণা বড়ুয়া, দোলা বড়ুয়া, সেলিনা খান, আয়েশা আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।