আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোদস্তুর গানের মানুষ তিনি। বের হয়েছে প্রায় ডজন খানেক অ্যালবাম। জনপ্রিয় হয়েছে অসংখ্য গান। হাজার তরুণের প্রিয় শিল্পীর তালিকায় রয়েছে তাঁর নাম। সম্প্রতি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গান করে এলেন তিনি। শারীরিক অসুস্থতা কাটিয়ে প্রায় তিন মাস পর আবার মঞ্চে উঠলেন। প্রস্তুতি নিচ্ছেন নতুন অ্যালবামের। এবারের সময়ের তারকা আইয়ুব বাচ্চুপ্রথম গিটার ফেনডার ব্রান্ডের গিটার (Fender Guitars)মঞ্চে প্রথম গান তারিখ মনে নেই। ১৯৭৯ সালে চট্টগ্রামের একটি মঞ্চে প্রথম গান করেছি।সর্বশেষ যে গিটারটি সংগ্রহ করেছি। মার্টিন গিটার (Martin Guitars)। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সংগ্রহ করেছি। এটি দেখতে সুন্দর এবং শব্দও বেশ ভালো। প্রিয় সংগীতশিল্পী দেশে সবাই। বিদেশে জিমি হ্যান্ডরিক্স (Jimi Hendrix)আমার প্রিয় তিনটি গানসেই তুমি, ফেরারি মন ও ঘুম ভাঙা শহরে।নিজের গান শুনে মনে হয়ভালো লাগে। কিন্তু মনে হয় আরও ভালো করা যেত।জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে যে গানআমি কষ্ট পেতে ভালোবাসি, সেই তুমিসহ বেশ কয়েকটি গানসংগীতশিল্পী হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিসংগীত সম্পর্কে জানা, ধৈর্য এবং রাতারাতি বিখ্যাত হওয়ার চিন্তা না থাকানিজের সম্পর্কে একটি অজানা তথ্যআমার একটা দুঃখ আছে, কিন্তু কাউকে বলা যাবে না। যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিগাড়ির চাবি, মুঠোফোন এবং টাকা।এক দিনের জন্য প্রধানমন্ত্রী হলে যে কাজটি করবক্ষমা চেয়ে প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করব।প্রিয় গানের কথাতোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ, আমার বাংলাদেশ। এই মুহূর্তে যে গান মাথায় ঘুরছেএকটা থিম সং নিয়ে ভাবছি।‘কষ্ট পেতে ভালোবাসি’ কেন?হয়তো বেশি সুখে ছিলাম তাই।নিজের যে দিকটি বদলাতে চাইএরই মধ্যে বদলে ফেলেছি। আগে প্রচুর সিগারেট খেতাম। এখন সে অভ্যাস ত্যাগ করেছি।সাক্ষাৎকার: মো. রুবেল