আইরকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোন চার্জ দেওয়া নিয়ে ভাবছেন? তাহলে একটা রকিং চেয়ার কিনুন এবং বসে বসে দোল খান ঘণ্টা খানেক। এতে করে একটা আইফোন বা আইপ্যাড চার্জ হয়ে যাবে ৩৫ শতাংশ পর্যন্ত। কল্পনা নয়, এমন মজার চেয়ার উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মিকাসা ল্যাবস। চেয়ারটির নাম তারা রেখেছে আইরকস। চেয়ারটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটা জেনারেটর। দুলুনির ফলে জেনারেটর চলবে এবং উৎপন্ন হবে বিদ্যুৎ। সুইডেনের পাইন কাঠ দিয়ে বানানো এই আইরকস এখনো বাজারে আসেনি। এলে হয়তো এর দাম পড়বে ৮০০ পাউন্ডের মতো। অরেঞ্জ অনলাইন