আইরিনের প্রিয় অর্ণব, মায়ের রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিন আফরোজ মডেল ও অভিনেত্রী। মা রাশিদা বেগম, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
মায়ের সঙ্গে আইরিন। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে আইরিন। ছবি: খালেদ সরকার

১. প্রিয় পোশাক...
আইরিন আফরোজ: শাড়ি। মসলিন ও টাঙ্গাইলের বড় পাড়ের শাড়ি পরতে ভালো লাগে।
মা: শাড়ি। মসলিন, তাঁতের শাড়ি-দুটোই আমার পছন্দ।
২. কোন ধরনের খাবার পছন্দ?
আইরিন আফরোজ: মায়ের হাতের যেকোনো রান্না করা খাবার আমার ভালো লাগে। বিশেষ করে খিচুড়ি ও তেহারি অসাধারণ রান্না করেন মা।
মা: ভাত-মাছ ও পাঁচমিশালি সবজি। মাঝেমধ্যে শুঁটকি খেতে ভালো লাগে।
৩. বার বার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
আইরিন আফরোজ: মাটির ময়না, থার্ডপারসন সিঙ্গুলার নম্বর।
মা: পুরোনো দিনের বাংলা সিনেমা দেখতে ভালো লাগে। তার মধ্যে মাটিরঘর, নীলআকাশেরনিচে, নসিব, দোস্তদুশমন বেশি দেখা হয়েছে।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
আইরিন আফরোজ: কক্সবাজার সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগান। তবে গাছপালা ঘেরা গ্রামেও ঘুরতে ভালো লাগে।
মা: কক্সবাজার ও রাঙামাটি।
৫. প্রিয় সংগীতশিল্পী...
আইরিন আফরোজ: অর্ণব, এ আর রহমান, অরিজিৎ সিং ও কোল্ডপ্লে ব্যান্ডের গান আমার প্রিয়।
মা: রুনা লায়লা, আবদুল হাদী ও ভারতের লতা মঙ্গেশকরের গান শুনতে ভালো লাগে।
৬. প্রিয় অভিনয়শিল্পী...
আইরিন আফরোজ: রাজ্জাক, হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও তিশা।
মা: কবরী, রোজী আফসারী, শাবানা ও শাবনূর।
৭. বিরক্ত লাগে যখন...
আইরিন আফরোজ: যখন দেখি নিজের জানা জিনিস চোখের সামনে কেউ বানিয়ে বানিয়ে বলেন তখন খুব বিরক্ত লাগে।

মা: যখন একা একা থাকি তখন খুব বিরক্ত লাগে।

৮. একে অপরের পছন্দ-অপছন্দের বিষয় কোনটি?

আইরিন আফরোজ: বাসার অন্যরা মিডিয়াতে আমার কাজের বিষয়টি পছন্দ করেন না। কিন্তু মায়ের সহযোগিতার কারণেই কাজ করতে পারছি। মার এই বিষয়টি আমার পছন্দ। মা খুব জেদি। যা বলবেন তাই-ই করবেন। এটা আমার অপছন্দ।

মা: আইরিন আমার খুব যত্ন নেয়। মেয়ের এই জিনিস আমার ভালো লাগে। ও একটু এলোমেলো, অগোছালো থাকে। বিষয়টি আমার অপছন্দ।

সাক্ষাৎকার: শফিক আল মামুন