আইল্যান্ড সিকিউরিটিজের প্রশিক্ষণ কর্মশালা
ব্রোকারেজ হাউস আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের উদ্যোগে নগরের আগ্রাবাদের একটি হোটেলে সমপ্রতি বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষক ছিলেন মুঠোফোন অপারেটর রবির উপব্যবস্থাপক (মানবসম্পদ উন্নয়ন) রাজিব আহমেদ। সঞ্চালক ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মহিউদ্দিন।প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দক্ষতা অর্জনের জন্য দেশে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ নেই বললেই চলে। আইল্যান্ড সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সেই সুযোগ করে দেওয়ার জন্যই এ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষক রাজিব আহমেদ বলেন, লক্ষ্য ঠিক করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য আসতে বাধ্য। এ কথা মাথায় রেখেই বিনিয়োগকারীদের কাজ করতে হবে।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাইল্যান্ড সিকিউরিটিজের পরিচালক (অপারেশন) মোহাম্মদ নাঈম উদ্দিন, পরিচালক (অর্থ) নাকিম উদ্দিন, ব্যবস্থাপক (করপোরেট) মোহাম্মদ আবু সাঈদ, ব্যবস্থাপক (হিসাব ও অর্থ) হাসিনা আক্তার প্রমুখ।উল্লেখ্য, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য হিসেবে বিনিয়োগকারীদের সেবা দিচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা ও নোয়াখালীতে আইল্যান্ড সিকিউরিটিজের রয়েছে ১৪টি শাখা কার্যালয়।